×

আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (৭ অক্টোবর) জর্ডানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এটিকে দুইভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ ৫০ জনকে একটি তালিকায় রাখা হয়েছে। আর বাকি ৪৫০ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়।

শীর্ষ যে ৫০ জনের তালিকা করা হয়েছে সেখানে ৫০তম স্থানে আছেন ড. ইউনূস। তার সঙ্গে একই তালিকায় আছেন জর্ডানের বাদশা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মতো ব্যক্তিত্বরা।

এদিকে জর্ডানের এই প্রতিষ্ঠানটি ১৬বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

আরো পড়ুন : ড. ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App