×

আন্তর্জাতিক

মোটরসাইকেল চালককে এক কিলোমিটার হিঁচড়ে নিয়ে পিষে মারল এসইউভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

মোটরসাইকেল চালককে এক কিলোমিটার হিঁচড়ে নিয়ে পিষে মারল এসইউভি

বাইখটিকে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত

ধাক্কা মারার পর বাইকসহ এক কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল এসইউভি। এ ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখবীর। হায়াতনগর থেকে বাড়িতে ফিরছিলেন বাইক চালিয়ে। সেই সময় একটি এসইউভি বেপরোয়া গতিতে এসে সুখবীরকে ধাক্কা মারে। বাইকসহ গাড়ির সামনে আটকে যান সুখবীর। পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক ওই অবস্থাতেই সুখবীরকে বাইকসহ হিঁচড়াতে হিঁচড়াতে এক কিলোমিটার নিয়ে যায়। তারপর গাড়ি ফেলে চালক পালিয়ে যান।

এই ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, গাড়ির নীচে বাইকসহ আটকে এক যুবক। বাইকটি রাস্তার সঙ্গে ঘষা খাওয়ায় আগুনের ফুলকি বার হচ্ছিল। স্থানীয়রা এই দৃশ্য দেখে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক আরো গতি বাড়িয়ে দেন। 

পুলিশ জানিয়েছে, সুখবীরের দু’পা ভেঙে গিয়েছিল। তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) সেখানে মৃত্যু হয় সুখবীরের।

সুখবীরের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং গাড়িটিকে আটক করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App