যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের আবিয়ানে একটি যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আবিয়ান প্রদেশের মাহফাদ জেলাকে লাহমার জেলার সঙ্গে সংযোগকারী মহাসড়কে ঘটেছে এ দুর্ঘটনা।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ফলে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়। দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের নিকটবর্তী লাওদার হাসপাতালে নিয়ে আসা হয়।’
চিকিৎসকরা সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, ‘নিহত ১৬ জনের মধ্যে ১১ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। কয়েক জনের অবস্থা এতই গুরুতর যে তাদের চেহারা বোঝার উপায় নেই।’
সংঘর্ষে বিধ্বস্ত ট্রাকটি জ্বালানিতে পূর্ণ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিলো।
ফায়ার সার্ভিস জানান, ‘দুর্ঘটনার কিছুক্ষণ পরেই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে।’
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ‘এটি চলতি বছর আবিয়ান প্রদেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।’
