×

আন্তর্জাতিক

পাক-আফগান যুদ্ধ

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

ছবি: প্রতীকি

আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে আফগান সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়।

আফগান পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী নিশ্চিত করেছেন যে, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে।

টাইমলাইন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশন উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

ফটিকছড়িতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App