×

আন্তর্জাতিক

ইরানে যুদ্ধ উত্তেজনা

জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিজেদের জাতীয় দিবস উদযাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ব্যয় সংকোচন এবং উদ্ভূত বৈশ্বিক সংকট মোকাবিলার অংশ হিসেবে দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (১৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর, ১৯৪৮ সালের ২৩ মার্চ নিজেদের প্রথম সংবিধান গ্রহণ করে পাকিস্তান। সেই ঐতিহাসিক স্মৃতি স্মরণে প্রতিবছর ২৩ মার্চ দেশটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালিত হয়ে আসছে। প্রতি বছর এই দিনটি ঘিরে রাজধানী ইসলামাবাদে জমকালো সামরিক কুচকাওয়াজসহ নানা আড়ম্বরপূর্ণ আয়োজন থাকলেও, বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ বছর সেই চিত্র পাল্টে গেছে। উৎসবের সেই চিরাচরিত আমেজ ছাড়াই এবার কাটছে দিনটি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘ইরানে যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে চলতি বছর জাতীয় দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের জাতীয় দিবস উদযাপন কেবল পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’

সূত্র : জিও নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App