×

আন্তর্জাতিক

ঈদের নামাজেও হামলা করেছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

ঈদের নামাজেও হামলা করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে আসা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘ইরানের সঙ্গে চলমান উত্তেজনার ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, মসজিদে প্রবেশ পথে বাধার মুখে পড়ে মুসল্লিরা। পরে মসজিদের আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করেন তারা। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ আদায়ের আহ্বান জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরান শহরের বিভিন্ন এলাকায় বর্তমানে ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক স্থানে মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং অন্তত একজনকে আটক করার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা প্রায় ২১ দিন ধরে পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনেও সাধারণ মুসল্লিদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। জেরুসালেমের গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলো বন্ধ থাকায় অনেক ফিলিস্তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে পৌঁছাতে পারেননি। দীর্ঘ সময় ধরে চলা এই অচলাবস্থায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনাকে ‘ধর্মীয় স্বাধীনতার নগ্ন লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App