×

ভারত

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

ছবি : সংগৃহীত

স্বামীর কাছ থেকে গোপন করে প্রায় আট বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী। গয়না কেনার জন্য জমানো সেই অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১২ লাখ টাকা। কিন্তু সঞ্চয়ের সেই টাকা দিয়ে গয়না কেনার আগেই ঘটল বিপত্তি। বাক্স খুলে দেখা গেল, ইঁদুরের কাণ্ডে প্রায় পুরো টাকাই কুচি কুচি হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায়। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘাসের ওপর দুটি সাদা বস্তা রাখা হয়েছে। সেগুলোর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার টুকরো। কোনো নোটই প্রায় অক্ষত নেই। কয়েকজন ব্যক্তি সেগুলো হাতে নিয়ে দেখছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন কোনো নোট উদ্ধার করা সম্ভব কি না। পাশে কয়েকটি শিশুকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নারী গয়না কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন। বিষয়টি স্বামীর কাছ থেকে গোপন রাখতে সঞ্চয়ের অর্থ একটি বাক্সে রেখে দেন তিনি।

২০১৯ সাল থেকে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেন ওই নারী। এভাবে প্রায় আট বছরে তাঁর সঞ্চয় দাঁড়ায় ১২ লাখ টাকায়।

কয়েক দিন আগে গয়না বানানোর জন্য সেই টাকা বের করতে বাক্সটি খোলেন তিনি। কিন্তু বাক্স খুলেই চোখ কপালে ওঠে তাঁর। দেখতে পান, জমানো টাকার প্রায় পুরোটাই ইঁদুর কেটে কুচি কুচি করে ফেলেছে।

জমানো অর্থের এমন পরিণতি দেখে হতবাক হয়ে পড়েন ওই নারী। এতদিন বিষয়টি গোপন রাখলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামীকে পুরো ঘটনা জানান তিনি।

এরপর পরিবারের সদস্যরা ছেঁড়া নোটগুলো নিয়ে কী করা যায়, তা নিয়ে চিন্তায় পড়েন। ইঁদুরে কেটে ফেলা এসব নোটের কতটা উদ্ধার করা সম্ভব হবে, সেটিই এখন তাদের বড় প্রশ্ন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘদিন ধরে নগদ টাকা বাক্সে রেখে দেওয়ার ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ ঘটনাটিকে সঞ্চয়ের অর্থ নিরাপদে সংরক্ষণের প্রয়োজনীয়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সূত্র: আনন্দবাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App