×

আন্তর্জাতিক

খেপে গিয়ে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

খেপে গিয়ে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা না করায় ‘ন্যাটো’ জোটভুক্ত মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ইতিমধ্যেই জয়ী হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এখন এই লড়াই সামরিকভাবে আমরা জিতে গেছি। অথচ তারা (মিত্ররা) উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে, কিন্তু হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না— যা খুবই সহজ একটি সামরিক পদক্ষেপ এবং তেলের দাম বাড়ার মূল কারণ।’

তিনি আরও বলেন, ‘এটা তাদের জন্য খুব সহজ এবং ঝুঁকিও কম। কিন্তু তারা কাপুরুষ এবং এই ঘটনা আমরা মনে রাখব।’

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়নি, তবে তারা ঠিকই জানে যে আমেরিকা ছাড়া ন্যাটো আসলে অকার্যকর; এবং অবশ্যই আমেরিকা ছাড়া ন্যাটো শুধুই একটি কাগুজে বাঘ। এসব জেনেও তারা পারমাণবিক ক্ষমতাধর ইরানকে ঠেকানোর লড়াইয়ে যোগ দিতে চাইলো না।

প্রসঙ্গত, ন্যাটো জোটভুক্ত মিত্রদের প্রতি হরমুজ প্রণালি খুলে দেয়ার লক্ষ্যে সামরিক সহায়তার আহ্বান জনিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার ওই আহ্বানে সাড়া না দিয়ে উল্টো অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ডসহ ন্যাটো জোটের সবগুলো রাষ্ট্র সরাসরি জানিয়ে দেয় যে ট্রাম্পের ওই আহ্বানে তাদের মোটেও সাড়া নেই।

একপর্যায়ে ট্রাম্প বলে বসেন যে, যুক্তরাষ্ট্রের আসলে তাদের প্রয়োজেই নেই এবং কখনো ছিলোই না।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App