×

আন্তর্জাতিক

অর্ধশতাব্দী পর আবারো চাঁদের পথে মানব অভিযান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

অর্ধশতাব্দী পর আবারো চাঁদের পথে মানব অভিযান

ছবি: সংগৃহীত

দীর্ঘ অর্ধশতাব্দী পর আবারো চাঁদের পথে যাত্রা শুরু করলো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারীকে নিয়ে ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণ করেছে নাসা।

বুধবার (০১ এপ্রিল) উৎক্ষেপণের সময় হাজারো মানুষের উপস্থিতিতে ৩২ তলা সমান রকেটটি মহাকাশে পাড়ি জমায়। এই মিশন চাঁদে মানুষের প্রত্যাবর্তন এবং ভবিষ্যতে মঙ্গলে যাত্রার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ।

দশ দিনের এ অভিযানে অংশ নিয়েছেন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান জেরেমি হ্যানসেন। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই তারা চাঁদের দিকে অগ্রযাত্রার অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রাথমিক কিছু কারিগরি শঙ্কা থাকলেও প্রায় ৭ লাখ গ্যালন জ্বালানি সফলভাবে রকেটে ভরা হয় এবং উৎক্ষেপণে কোনো বাধা সৃষ্টি হয়নি। মাঝপথে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়।

মিশনের শুরুতে নভোচারীরা পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন। এরপর সব ঠিক থাকলে তারা চাঁদের দিকে রওনা হবেন এবং চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে আসবেন।

ফেরার সময় ওরিয়ন ক্যাপসুলটি ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।

নাসার ‘অ্যাপোলো’ যুগের পর নতুন প্রজন্মের জন্য এই মিশনকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এটি বর্তমান বিশ্বের জন্য নতুন এক চন্দ্রযাত্রার সূচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App