×

আন্তর্জাতিক

অধিকারের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হরমুজ ছাড়বে না ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

অধিকারের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হরমুজ ছাড়বে না ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যতক্ষণ পর্যন্ত ইরানের জনগণের ‘ন্যায্য অধিকার’-এর স্বীকৃতি না দিচ্ছে, ততক্ষণ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না তেহরান। গত বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক এই কমান্ডার সাফ জানিয়ে দিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মোহসিন রেজায়ি বলেন,'ইরানের অধিকারের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আমাদের দখলেই থাকবে। কোনো সমঝোতা করতে হলে আগের আলোচনার ভিত্তিতে অবশ্যই নতুন চুক্তি করতে হবে, যেখানে অর্থনৈতিক ইস্যুগুলো সর্বোচ্চ প্রাধান্য পাবে।'

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তিনি আরও বলেন,'ওয়াশিংটন দীর্ঘমেয়াদী যুদ্ধকে ভয় পায়, কিন্তু আমরা তাদের মতো নই। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অভিজ্ঞতা—দুটোই ইরানের রয়েছে।'

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় আইআরজিসি। টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে দুই দেশ ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যকার সংলাপ ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নতুন মোড় নেয়।সংলাপ ব্যর্থ হওয়ার পর ইরানের সমুদ্রবন্দরগুলোতে কঠোর অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে এই অবরোধের ফলে কোনো জাহাজ যেমন ইরানের বন্দর ত্যাগ করতে পারছে না, তেমনি হরমুজ প্রণালিতে ইরানি বাহিনীর শক্ত অবস্থানের কারণে কোনো জাহাজ বন্দরে ভিড়তেও পারছে না। এর ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই জলপথে এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App