×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:০৪ পিএম

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসলামাবাদে এই প্রস্তাব পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এক ইরানি কূটনীতিক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রত্যাখ্যানের পর এই নতুন পদক্ষেপ নিল তেহরান।

আল জাজিরা জানায়, গত সপ্তাহে ইরানের দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প নাকচ করে দিয়েছিলেন। ওই প্রস্তাবে ইরান আগে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল। তবে ট্রাম্পের অবস্থান ছিল যুদ্ধাবস্থা চলাকালেই পারমাণবিক চুক্তিতে পৌঁছানো। নতুন এই সংশোধিত প্রস্তাবে ইরান ঠিক কী শর্ত দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। টানা ৪০ দিনের সেই ভয়াবহ লড়াইয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো, যা বর্তমানেও কার্যকর রয়েছে।

তবে শান্তি আলোচনা সফল না হলে ইরানে পুনরায় হামলার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন ও তেল আবিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App