×

আন্তর্জাতিক

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:০৯ পিএম

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

মসজিদ বিলালের ইমাম তাজুল ইসলাম। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে অভিযোগ পাওয়ার চার ঘণ্টার মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড তাকে হেফাজতে নেয়।

অভিযোগপত্র অনুযায়ী, জ্যামাইকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত ‘মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে’ একাধিক কন্যাশিশুকে যৌন নিপীড়ন করেন তাজুল। গত ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল ১০ বছর বয়সী পৃথক দুই শিশুকে মসজিদের ভেতর যৌন হয়রানি করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুইন্স ক্রিমিনাল কোর্টে তাজুলের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার যৌন নির্যাতন ও শিশুর কল্যাণ বিপন্ন করাসহ মোট ১২টি গুরুতর অভিযোগ এনে মামলা করা হয়েছে।

গত ২৮ এপ্রিল আদালতে শুনানির সময় তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেছেন। জামিন পেলেও ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক। এনওয়াইপিডি বর্তমানে এই ঘটনার অধিকতর তদন্ত চালাচ্ছে এবং আরও ভুক্তভোগী থাকতে পারে বলে আশঙ্কা করছে।

এই ঘটনা জানাজানির পর নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সমাজে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। জ্যাকসন হাইটস অঞ্চলের বাসিন্দা রিমন ইসলাম বলেন,'তাজুল ইসলামের কারণে আজ পুরো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিউইয়র্কের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে আমাদের ছোট হতে হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App