×

আন্তর্জাতিক

এবার নিজেদেরকেই জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

এবার নিজেদেরকেই জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের ওপর নৌ-অবরোধের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি জাহাজ জব্দ ও মালামাল বিক্রিকে ‘জলদস্যুতা’ ও ‘লাভজনক ব্যবসা’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক রাজনৈতিক সমাবেশে তিনি জানান, ইরানি জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোর কার্গো ও তেল বিক্রি থেকে ভালো মুনাফা অর্জন করছে যুক্তরাষ্ট্র।

সমাবেশে ট্রাম্প বলেন,'আমরা জাহাজের ওপর নামি এবং নিয়ন্ত্রণ নিই। এরপর সেগুলোর কার্গো ও তেল নিয়ে নিই। এটি একটি লাভজনক ব্যবসা। আমরা এক প্রকার জলদস্যুই; কিন্তু আমরা ইরানিদের সঙ্গে কোনো খেলা খেলছি না।' ট্রাম্পের মতে, ইরানের ওপর সরাসরি বোমাবর্ষণের চেয়ে এই অর্থনৈতিক ও নৌ-অবরোধ অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। টানা ৪০ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান এখনো এই নৌপথটি উন্মুক্ত করেনি। এর জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা নৌ-অবরোধ আরোপ করে ইরানি বন্দরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। সম্প্রতি ভারত মহাসাগর থেকে একটি পণ্যবাহী ও একটি তেলবাহী ইরানি ট্যাংকার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইরানের হরমুজ প্রণালি অবরোধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে যুক্তরাষ্ট্রও একইভাবে পাল্টা নৌ-অবরোধ দিয়ে ইরানের অর্থনীতিতে সরাসরি আঘাত হানছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই কৌশলের মাধ্যমেই তারা তেহরানকে চাপের মুখে রাখতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App