×

আন্তর্জাতিক

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালি ও আরব সাগরে নৌ-চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা জারি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই নতুন নিয়ম অনুযায়ী অস্ত্র কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটির জন্য পণ্য পরিবহনকারী কোনো জাহাজ এখন থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ করতে পারবে না।

তেহরানভিত্তিক গবেষণা কেন্দ্র 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস'-এর গবেষক আলি আকবার দারেইনি আল জাজিরাকে বলেন, 'নতুন এই নিয়ম জারির অর্থ হলো উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা আঞ্চলিক দেশগুলোই নিশ্চিত করবে। এখানে যুক্তরাষ্ট্রের কোনো স্থান হবে না।' তিনি আরও জানান, আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের 'তেলের বিনিময়ে নিরাপত্তা' সংক্রান্ত কয়েক দশকের পুরনো চুক্তিটি ইরান এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পুনর্গঠন করতে চায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকাণ্ডকে সরাসরি 'জলদস্যুতা'র সঙ্গে তুলনা করেছেন। শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে তিনি বলেন,'আমরা জাহাজের ওপর নামি এবং নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা। আমরা এক প্রকার জলদস্যুই; কিন্তু আমরা ইরানিদের সঙ্গে কোনো খেলা খেলছি না।'

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। টানা ৪০ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান এখনো এই নৌপথটি উন্মুক্ত করেনি। এর পরিবর্তে তারা এখন নৌ-চলাচলে কঠোর বিধিমালা আরোপ করে মার্কিন সামরিক ও লজিস্টিক সরবরাহ বন্ধ করার কৌশল নিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App