×

আন্তর্জাতিক

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৫১ পিএম

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্য ইস্যু ও বাণিজ্য নিয়ে ইউরোপীয় মিত্রদের সাথে মতবিরোধের জেরে জার্মানি থেকে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) পেন্টাগনের মুখপাত্র সিন পারল্যান জানান, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে ওয়াশিংটনের অন্যতম বড় সামরিক উপস্থিতি। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এবং ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে অসন্তুষ্টির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, ইউরোপীয় দেশগুলো বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে 'ঠকাচ্ছে' এবং নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করছে না।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করলে সম্পর্কের আরও অবনতি ঘটে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প চ্যান্সেলরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন,'ইতালি আমাদের কোনো সহায়তা করেনি, স্পেনও বাজে আচরণ করেছে। আমি কেন সেনা সরাব না?'

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলমান সংকটে ইউরোপীয় দেশগুলোর সীমিত ভূমিকা ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছে। কৌশলগত এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডিফুল এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় জানান, তারা সেনা কমানোর বিষয়টি নিয়ে প্রস্তুত এবং ন্যাটোর কাঠামোর মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, রেমস্টেইন বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো নিয়ে কোনো আপস করা হবে না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App