×

আন্তর্জাতিক

তরমুজে ইঁদুর মারার বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

তরমুজে ইঁদুর মারার বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়া মনে করা হলেও ফরেনসিক পরীক্ষায় জানা গেছে, তারা ইঁদুর মারার বিষ মেশানো তরমুজ খেয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতরা হলেন, ৪৫ বছর বয়সী আবদুল্লাহ দোকাদিয়া, তার স্ত্রী নাসরিন এবং তাদের দুই মেয়ে জয়নাব ও আয়েশা।

প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যরা আত্মীয়দের জন্য বাড়িতে নৈশভোজের আয়োজন করেছিলেন। অতিথিদের জন্য খাসির পোলাও রান্না করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর গভীর রাতে পরিবারের সদস্যরা তরমুজ খান।

এর কয়েক ঘণ্টা পর ভোরে তাদের তীব্র বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে অল্প সময়ের ব্যবধানে পরিবারের চার সদস্যই মারা যান।

ফরেনসিক পরীক্ষায় নিহতদের শরীর ও তরমুজের নমুনায় ‘জিঙ্ক ফসফাইট’ নামের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, বিষাক্ত পদার্থটি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছিল নাকি পরিকল্পিতভাবে এতে বিষ প্রয়োগ করা হয়েছিল।

ময়নাতদন্তে নিহতদের কিছু অভ্যন্তরীণ অঙ্গ সবুজাভ হয়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে, যা বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া নিহত আবদুল্লাহ দোকাদিয়ার শরীরে মরফিনের উপস্থিতিও শনাক্ত হয়েছে। এটি কীভাবে তার শরীরে এসেছে, সেটিও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। নৈশভোজে অংশ নেওয়া অতিথিদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সবাই সুস্থ আছেন। পুলিশ জানিয়েছে, অতিথিরা শুধু পোলাও খেয়েছিলেন, তরমুজ খাননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App