×

আন্তর্জাতিক

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ছবি- সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচারে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।

উৎপত্তিস্থল অগভীর হওয়ায় সংশ্লিষ্ট বিস্তৃত অঞ্চলে কম্পন তীব্র ছিল। সাধারণত গভীর ভূমিকম্প অনেক দূরের অঞ্চলেও অনুভূত হয়। তবে এই কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতেও বেশ টের পাওয়া গেছে।

আসামে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হওয়ার তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড ভেনিজুয়েলা, নিহত ৩২

ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড ভেনিজুয়েলা, নিহত ৩২

প্রধানমন্ত্রী-চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

লাইনচ্যুত ৩ বগি ফেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা ‘বিজয় এক্সপ্রেস’

লাইনচ্যুত ৩ বগি ফেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা ‘বিজয় এক্সপ্রেস’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App