×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১৬ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব দ্রুত প্রত্যাখ্যান করায় বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে সুদের হারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

আজ সোমবার (১১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববাজারে (স্পট মার্কেট) স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৯২ দশমিক ৪৯ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৭০১ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালিতে চলমান সংকটের পাশাপাশি মার্কিন রাজনৈতিক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সুদের হার দীর্ঘ সময় চড়া থাকার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের দাম কমার অন্যতম কারণ। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে অন্যান্য সুদযুক্ত সম্পদে বিনিয়োগে আগ্রহী হন।

স্বর্ণের দাম কমলেও অন্যান্য ধাতুর বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮২ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও সামান্য বেড়েছে।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকায় স্থির রয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App