×

আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

ছবি- সংগৃহীত

পাকিস্তানে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ (পাকিস্তান মহাকাশ ও ঊর্ধ্ব বায়ুমণ্ডল গবেষণা কমিশন)। আজ মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুপারকো জানায়, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদ ১৭ মে রাত ১টা ১ মিনিটে জন্ম নিতে পারে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় সাড়ে ১৮ ঘণ্টা। দেশটির উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের ব্যবধান হবে প্রায় ৬০ মিনিট। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা। সেই হিসেবে ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হতে পারে। তবে সংস্থাটি জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি।

বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া ও দিগন্তের দৃশ্যমানতার ওপর নির্ভর করে খালি চোখে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়ার পরই ইসলামি মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App