×

আন্তর্জাতিক

লাশ হয়ে ফিরলেন মেজরসহ ৫ পাকিস্তানি সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৪৩ পিএম

লাশ হয়ে ফিরলেন মেজরসহ ৫ পাকিস্তানি সেনা

ছবি- সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের সময় এক মেজরসহ পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৩ মে) প্রদেশটির বারখান জেলায় এই ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাসীদের নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোর যৌথ অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করার পর উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে সাত সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সংঘর্ষে নিহত সেনাসদস্যরা হলেন—মেজর তৌসিফ আহমেদ ভাট্টি (৩১), নায়েক ফিদা হুসেন (৩৬), সিপাহী জাকির হুসেন (৩২), সিপাহী সুহাইল আহমেদ (২১) এবং সিপাহী মুহাম্মদ আয়াজ (২৪)।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই এলাকায় আর কোনো জঙ্গি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির অধীনে এই অভিযান চলবে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান অঞ্চলে সীমান্তঘেঁষা সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদ বরাবরই আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

মানিকগঞ্জের ঘিওর পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য কেমন হওয়া উচিত নতুন বাজেট?

লজিস্টিক্স থেকে ডিজিটাল গভর্নেন্স প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য কেমন হওয়া উচিত নতুন বাজেট?

আমিরাতের উপকূলে জাহাজ আটক, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায়

আমিরাতের উপকূলে জাহাজ আটক, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App