×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ‘বুলডোজার অভিযান’ শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

পশ্চিমবঙ্গে ‘বুলডোজার অভিযান’  শুরু

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার শুরু হলো অবৈধ স্থাপনা উচ্ছেদে ‘বুলডোজার’ অভিযান। কলকাতার তপসিয়ায় একটি অবৈধ চামড়া কারখানা ভাঙার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে পৌরসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) তপসিয়ার ওই কারখানায় অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরপরই কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই ছিল না। এরপরই তিনি অবৈধ কাঠামোটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে ভাঙার কাজ শুরু হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যেসব অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের নোটিশ পাঠানো হবে। নিয়ম না মানলে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিপজ্জনক কারখানা ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সরকারের এমন তড়িঘড়ি সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন অনেকে। এর আগে নির্বাচনের প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজ্যের নতুন সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App