×

আন্তর্জাতিক

পেট্রোল ও ডিজেলের দাম কমাল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৪১ পিএম

পেট্রোল ও ডিজেলের দাম কমাল পাকিস্তান

ছবি- সংগৃহীত

গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ রুপি করে কমিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার (১৫ মে) দেশটির অর্থ মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে। আজ শনিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্যে প্রতি লিটার পেট্রোল ৪০৯ দশমিক ৭৮ রুপি এবং হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে বিক্রি হবে।

এর আগে দুই সপ্তাহ আগে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোলে ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলে ১৫ রুপি বাড়িয়েছিল পাকিস্তান সরকার। সেই বর্ধিত মূল্য থেকেই এবার লিটারপ্রতি ৫ রুপি কমানো হলো।

পাকিস্তান সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে। আগে প্রতি ১৫ দিন পর পর বাজার বিশ্লেষণ করা হলেও সম্প্রতি মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করছে দেশটি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পটুয়াখালীতে দাফন

গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পটুয়াখালীতে দাফন

সন্তানকে বাঁচাতে মহাসড়কে মায়ের ঝাঁপ, গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

সন্তানকে বাঁচাতে মহাসড়কে মায়ের ঝাঁপ, গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App