×

আন্তর্জাতিক

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৪০ পিএম

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ১৯৯৮ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা বিপুলকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে স্বাধীনতার পর থেকে চলে আসা একটি দীর্ঘদিনের কূটনৈতিক প্রথার অবসান ঘটল। এতদিন সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই দায়িত্ব দেওয়া হতো।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের ঘোষণা দেয়।

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের পদে মূলত মুসলিম কূটনীতিকদের নিয়োগ দেওয়া হতো। এর পেছনে অন্যতম কারণ ছিল প্রতি বছর বিপুলসংখ্যক ভারতীয় মুসল্লির হজযাত্রা এবং সেই প্রক্রিয়া তদারকিতে দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকা।

তবে গত কয়েক দশকে অভিজ্ঞ ও উপযুক্ত মুসলিম কূটনীতিকের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাওয়ায় এ পদে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে উপযুক্ত উত্তরসূরি না পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মেয়াদও বাড়াতে হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সরকারকে কখনো কখনো প্রচলিত কূটনৈতিক কাঠামোর বাইরেও যেতে হয়েছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ ছিলেন মুম্বাই পুলিশের সাবেক কমিশনার আহমেদ জাভেদ, যিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত বিপুল বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন। সুহেল আজাজ খানও ১৯৯৮ ব্যাচের আইএফএস কর্মকর্তা। তিনি আরবি ভাষায় দক্ষ এবং উপসাগরীয় অঞ্চলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় বিভাগের যুগ্ম সচিব এবং দুবাইয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিপুল এমন এক সময়ে সৌদি আরবে দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইরানের সঙ্গে উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে।

তবে এসব পরিবর্তনের মধ্যেও ভারতের জন্য সৌদি আরবের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং সেখানে বসবাসরত বিপুলসংখ্যক ভারতীয় প্রবাসীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে রিয়াদ এখনও নয়াদিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট

চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

জঙ্গল সলিমপুর নিয়ে যা বললেন এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর নিয়ে যা বললেন এসপি মাসুদ

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

প্রথমবার সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App