×

আন্তর্জাতিক

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই কোনো মজা নয়’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই কোনো মজা নয়’

ফাইল ছবি

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তি সামর্থ দেখেছে।

একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে হুমকি দিয়েছেন। আরাগচি বলেছেন, মধ্যপ্রাচের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে সেসব দেশ তাদের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অপরদিকে সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার (৪ জুন) সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আরাগচিকে বলতে শোনা যায়, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির (দেশের) বিরুদ্ধে, যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে।”

আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন, “আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষবস্তু হবে।”     

সৌদির আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে আরাগচি বলেন, “সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


 সূত্র: আইআরআইবি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App