×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননের ৩ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

ইসরায়েলি হামলায় লেবাননের ৩ সেনা নিহত

ছবি- সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি সামরিক যানে ইসরায়েলি হামলায় দেশটির সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ তিন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন সেনা কর্মকর্তা ও একজন সাধারণ সেনাসদস্য রয়েছেন। খারদালি-নাবাতিয়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টায় দেশটির সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগেও লেবাননের সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। তবে এই প্রথম কোনো ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটল।

লেবাননের সেনাবাহিনী জানায়, মারজায়ুন জেলার একটি সড়কে এই হামলা হয়। সড়কটির কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বোফোর্ট হাইটস’ নামের একটি উঁচু পাহাড় রয়েছে। স্থল অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী সম্প্রতি এই পাহাড়টির নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ইসরায়েলি হামলায় সামরিক যানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশে মানুষের শরীরের খণ্ডিতাংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ কারণে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে সেনাবাহিনীর কিছুটা সময় লাগছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

যুদ্ধবিরতির দায়িত্ব পালনরত সেনাবাহিনী নিজেই সরাসরি হামলার শিকার হওয়ায় এই অঞ্চলের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

আসিফ মাহমুদ আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভারে বিক্ষোভ ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App