×

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান ধীরাজ শেঠ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান ধীরাজ শেঠ

ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে। দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে গেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেবেন।

তিনি বর্তমানে উপসেনাপ্রধানের দায়িত্বে আছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাজোঁয়া কর্পসে কমিশনপ্রাপ্ত হন।

দীর্ঘ চার দশকের সামরিক ক্যারিয়ারে তিনি সেনাবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।

তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে একটি সাজোঁয়া ব্রিগেডের কমান্ডার ছিলেন। এ ব্রিগেড জম্মু ও কাশ্মিরের সশস্ত্রী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করত। এরসঙ্গে সেনাবাহিনীর সুদর্শন চক্রের কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। এটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম শীর্ষ ইউনিট।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

সংসদে শিক্ষামন্ত্রী বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App