×

আন্তর্জাতিক

ভারতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:২১ পিএম

ভারতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের জোরহাটে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইএএফ।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানঘাঁটির ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপর বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জোরহাটে বিমানবাহিনীর পরিবহন প্লেন দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

চিফ প্রসিকিউটর ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App