×

আন্তর্জাতিক

‘আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:১২ পিএম

‘আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ’

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তিক্ত অভিজ্ঞতার কারণে ইরানের জনগণ আমেরিকানদের বিন্দুমাত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই।

শনিবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে মোহসেনি এজেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের এই অনাস্থা কোনো সাময়িক বা আবেগের বিষয় নয়, বরং দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতার ফল।

তিনি গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এই অবিশ্বাসের ভিত্তি অনেক পুরনো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের অন্যতম সদস্য ছিলেন মোহসেনি-এজেই।

চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এই যুদ্ধে ইরান শত্রুদের শিরশ্ছেদ করতে এবং আগ্রাসনকারীদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছে।

সূত্র: আলজাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চরভদ্রাসনে জেলের জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

চরভদ্রাসনে জেলের জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App