×

আন্তর্জাতিক

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ছবি : সংগৃহীত

টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, এ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেলস্টেশনসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় তারা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, চলমান সংঘাতের পর হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ বাস্তবায়নের অংশ হিসেবে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান পরিচালনা করে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App