×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকার এক ‘ইন-অ্যান্ড-আউট’ বার্গারের দোকানে এক বন্দুকধারীর হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১ আগস্ট) বিকেলে ঘটা এই হামলায় অভিযুক্ত বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ প্রধান ম্যাথিউ হিকস বলেন, ‘প্রাথমিক বিশৃঙ্খলা সামলে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপাতত সাধারণ মানুষের জন্য আর কোনো ঝুঁকি নেই বলেও তিনি আশ্বস্ত করেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।’

আরো পড়ুন: রাশিয়ায় ক্যাফের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ৩

লেন কোয়েন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে থাকা অবস্থায় তিনি ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-রাইফেল হাতে এক ব্যক্তিকে বের হতে দেখেন। এ সময় পিস্তলধারী অন্য এক ব্যক্তি ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনা চলাকালে রেস্তোরাঁর এক কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়।’

শহরের মুখপাত্র জশ পামার জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। নিহত হামলাকারীর পরিচয় শনাক্তকরণ ও ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

আইডাহোর প্রভাবশালী সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় জরুরি সেবা প্রদানকারী সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App