×

আন্তর্জাতিক

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

ছবি: সংগৃহীত

ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ‘ই-২০’ পেট্রোল চালুর সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ঘেরাও বা পদযাত্রার ডাক দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন কেজরিওয়াল।

সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন।’

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

কেজরিওয়াল বলেন, ‘কয়েক দিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে দুই লাখেরও বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব।’

পদযাত্রায় বিশাল সমাবেশের বদলে সীমিত উপস্থিতি থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না।’

যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘যদি ই-২০ পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে, তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য-প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকা প্রমাণ উপস্থাপন করুক।’

অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের এই অভিযোগ ও কর্মসূচিকে কেবলই 'রাজনৈতিক স্টান্ট' বলে আখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেজরিওয়ালের দাবি উড়িয়ে দিয়ে দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘ই-২০ পেট্রোল ব্যবহারে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ তিনি হাজির করতে পারবেন কি না, তা আগে স্পষ্ট করা উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

কলকাতায় অগ্নিকাণ্ড মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

কল সেন্টারের আড়ালে কোটি টাকার প্রতারণা, অতঃপর...

কল সেন্টারের আড়ালে কোটি টাকার প্রতারণা, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App