×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

ছবি : সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস প্রথমে ১৬৫ জনের মৃত্যুর তথ্য জানায়। পরে কালি শহরে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা ২২৪ জনে পৌঁছানোর কথা জানানো হয়।

এর আগে সোমবার দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটিকে ‘ওয়ান্স ইন এ ডিকেড’ বা দশকে একবার ঘটে এমন ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি প্রদেশ চোকো। রাজধানী বোগোতাসহ দেশটির অন্যান্য জনবহুল শহরেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলারদো দে লা এসপ্রিল্লা মাত্র গত শুক্রবার শপথ নিয়েছেন। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটিতে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় তিনি দ্রুত দেশজুড়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করেন।

ভূমিকম্পের পর কলম্বিয়াকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

পশ্চিম কলম্বিয়ার কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়েছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App