×

আন্তর্জাতিক

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

ছবি: এআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বা গুজব বলে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি জানিয়েছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

যেভাবে ছড়ায় মৃত্যুর গুঞ্জন

যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে ইমরান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ‘ইজ খান স্টিল উইথ আস’ ও ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ভিডিও দুটিতে তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর জিএইচকিউর তিন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে।

আরো পড়ুন: আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে

ওই কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি ইমরান খান জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে বলে জানান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে পরে ওয়াজাহাত নিজেই পরিষ্কার করেন, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো প্রত্যক্ষ বা নিশ্চিত প্রমাণ নেই। তার কাছে থাকা তথ্য মূলত কারাগারে ইমরানের বর্তমান অবস্থা নিয়ে গোপনীয়তা ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে তৈরি হওয়া উদ্বেগের ওপর ভিত্তি করে ছিল।

এদিকে ওই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আইএসপিআর এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করে। পাশাপাশি জানানো হয়, তিনি জীবিত এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন।

ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোও তার জীবিত থাকার কথা জানিয়েছে। তাদের দাবি, কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত একটি সাক্ষাৎপর্বে পরিবারের সদস্যদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজ পায়ে হাঁটতে দেখা গেছে বলে তারা জানান।

অন্যদিকে, মৃত্যুর গুঞ্জন আপাতত থামলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পিটিআইয়ের উদ্বেগ রয়ে গেছে। দলটির নেতারা তার ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের নিয়মিত ও অবাধে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

পিটিআই নেতারা আরো হুঁশিয়ারি দিয়েছেন, ইমরান খানের চিকিৎসা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। এ ছাড়া দলীয় কর্মী-সমর্থকদের রাওয়ালপিন্ডিমুখী কর্মসূচির প্রস্তুতি নেওয়ার কথাও জানানো হয়েছে।

এদিকে পিটিআইয়ের আইনজীবীরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App