×

ভারত

জাতিসংঘের প্রতিবেদন

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে

ছবি : সংগৃহীত

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংগঠনটির আঞ্চলিক তৎপরতা ও ছোট ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটি দলটির ৩৮তম প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) একটি বিভক্ত গোষ্ঠী থেকে ধীরে ধীরে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনটি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটিকে ব্যবহারের চেষ্টা করছে একিউআইএস এমন উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের সঙ্গেও সংগঠনটির সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে আল-কায়েদার পাশাপাশি ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল)-এর কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উভয় সংগঠনই দীর্ঘদিন ধরে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরিতে আগ্রহ দেখিয়ে আসছে। তবে প্রযুক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এখনো তারা এ ধরনের অস্ত্র তৈরিতে সক্ষম হয়নি।

আরও পড়ুন: ইসরায়েলের ভুয়া খবরে ক্যাটারিং ট্রাকে চড়ে বিমান বদলান ট্রাম্প

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় কর্তৃপক্ষ এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল এবং সংগঠনটির জন্য ‘রাইসিন’ নামের একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের রেখে যাওয়া বিভিন্ন রাসায়নিক পদার্থ দখলের চেষ্টা করেছিল আইএসআইএল। এ কাজে সহায়তার জন্য সংগঠনটি একজন রাসায়নিক প্রকৌশলীকে অপহরণ করেছিল বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসআইএলের কার্যক্রম আগের তুলনায় দুর্বল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বিচ্ছিন্ন সেল, উগ্রবাদে আগ্রহী ব্যক্তি, অনলাইনভিত্তিক নিয়োগ এবং বিভিন্ন অনুপ্রাণিত নেটওয়ার্কের মাধ্যমে সংগঠনটি এখনো নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

প্রতিবেদনে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে গত বছরের ১৪ ডিসেম্বরের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। তদন্তে হামলার সন্দেহভাজনদের আইএসআইএলের মতাদর্শে অনুপ্রাণিত হওয়ার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে ভ্রমণের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App