×

আন্তর্জাতিক

দিল্লি হাইকোর্টসহ ৬ স্থানে বোমা হামলার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

দিল্লি হাইকোর্টসহ ৬ স্থানে বোমা হামলার হুমকি

ছবি : সংগৃহীত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লি হাইকোর্টসহ রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ইমেইল, ফোনকল ও বার্তার মাধ্যমে এসব হুমকি পাওয়ার কথা জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।

হুমকির পর দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল বিষয়টি দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় করছেন। আদালত প্রাঙ্গণে বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টসহ ৬ স্থানে বোমা হামলার হুমকি

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল বলেন, প্রাথমিকভাবে হুমকিটি ভুয়া বলে মনে হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আদালত চত্বরে তল্লাশি চলছে এবং এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

যেসব স্থানে হুমকি

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, হাইকোর্ট ছাড়াও যেসব স্থানে বোমা হামলার হুমকি পাওয়া গেছে সেগুলো হলো- জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ রিপার ধ্বংস, ক্ষতি ২২৫ কোটি ডলার

হুমকির খবর পাওয়ার পর দ্রুত এসব স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন।

এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত কোনো স্থান থেকেই সন্দেহজনক বস্তু উদ্ধারের খবর পাওয়া যায়নি। তবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App