×

আন্তর্জাতিক

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এ ক্ষেত্রে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে, যা এখনো কার্যকর আছে। তবে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।

তারেক রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন

শুক্রবারের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও জানতে চান সাংবাদিকরা। আগামী সপ্তাহে তাঁর দিল্লি সফরের প্রস্তুতি চলছে- এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেলেও ভারত এখনো সফরের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরও পড়ুন: আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ইসরাফিল, তুললেন নানা প্রশ্ন

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাঁকে ভারত সফরের আমন্ত্রণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সফর নিয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

২২ বা ২৩ আগস্ট সফরের সম্ভাবনা

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সফরটি অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম ভারত সফর।

সম্ভাব্য সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফরের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফর হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া বিভিন্ন টানাপোড়েনের প্রেক্ষাপটে সম্ভাব্য এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

৪৮ বছরে বিএনপির মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে

৪৮ বছরে বিএনপির মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App