×

আন্তর্জাতিক

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরান ‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে’ এবং সে কারণেই দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী এবং তিনি নিজেও চুক্তি করতে পছন্দ করেন। তবে তেহরানের বর্তমান প্রস্তাব তিনি গ্রহণ করছেন না বলে স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সেখানে স্বাভাবিক নৌ চলাচল চালু করা সম্ভব।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে দেশটির ওপর থেকে নৌ অবরোধ ও তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। এসব শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাও পুনরায় শুরু করার কথা জানানো হয়।

তবে তেহরানের এই উদ্যোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ইরান বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে বলেই দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো একটি চুক্তিতে যেতে চাইছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির বিরুদ্ধে আবারও হামলার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালির একটি ছবি প্রকাশ করে ট্রাম্প সেটিকে ব্যঙ্গাত্মকভাবে ‘ট্রাম্প প্রণালি’ নামে উল্লেখ করেন।

তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটানোর বিষয়টি ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সেই বিবেচনায় ইরানের প্রস্তাবটি আলোচনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে তারা মনে করছেন।

অন্যদিকে, ইরানের অভ্যন্তরেও কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতপার্থক্যের খবর পাওয়া যাচ্ছে। দেশটির কিছু কট্টরপন্থি রাজনীতিক সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পররাষ্ট্রনীতিসংক্রান্ত সিদ্ধান্ত এককভাবে নয়; দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষের সমন্বয়ের মাধ্যমেই নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App