×

আন্তর্জাতিক

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে সাংস্কৃতিক কেন্দ্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে শারীরিক নির্যাতনের পর পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বারী এলাকার কাছ থেকে এক অন্তঃসত্ত্বা নারীর দগ্ধ মরদেহ উদ্ধারের পর ঘটনাটি সামনে আসে। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়।

ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে একটি সন্দেহভাজন গাড়ি শনাক্ত করেন তদন্তকারীরা। পরে অহিল্যানগর জেলার জামখেড় এলাকায় অবস্থিত ‘সপ্তসুর সাংস্কৃতিক শিল্পকেন্দ্রে’ অভিযান চালিয়ে ওই গাড়িটির সন্ধান পায় পুলিশ।

আরো পড়ুন: হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

তদন্তে নিহত নারীর পরিচয় পিঙ্কি হনুমন্ত কটকা (৩১) হিসেবে নিশ্চিত করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাংস্কৃতিক কেন্দ্রটির অভ্যন্তরীণ বিরোধের জেরে বিড জেলার কাছাকাছি এলাকায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত মনে করে মরদেহ সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।

পরে একটি প্রাইভেটকারে করে মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরের ধুলে জেলায় নেওয়া হয়। সেখানে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে পেট্রোল ঢেলে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল অভিযান চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামছে আরও ১০০ পিংক বাস

নামছে আরও ১০০ পিংক বাস

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

গোপন বৈঠক থেকে আটক হওয়া ২৭ জন কারাগারে

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App