×

জামায়াত

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

ছবি: সংগৃহীত

আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে শুরু হতে যাওয়াপ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনা করেছেন সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। একই সঙ্গে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App