×

জামায়াত

গোলাম পরওয়ার

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লব কেবল সরকার পরিবর্তনের জন্য হয়নি, বরং রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন সমাজব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আন্দোলন সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জুলাই বিপ্লবের সুফল ভোগ করছেন, তারাও আজ জুলাইয়ের যোদ্ধাদের বঞ্চিত করছেন। তার দাবি, বর্তমান সরকার জুলাই বিপ্লবের মূল চেতনা থেকে সরে গিয়ে পুরোনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন: ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

তিনি বলেন, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা সীমিত হবে। তার ভাষ্য, মৌলিক সাংবিধানিক সংস্কার ছাড়া রাষ্ট্রের কাঠামো থেকে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য দূর করা সম্ভব নয়। একই ধরনের সংবিধান বহাল থাকলে ভবিষ্যতেও ক্ষমতায় আসা যে কোনো সরকার স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও বদলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোট নিয়ে তেমন কোনো আপত্তি না থাকলেও এখন বিভিন্ন মহল থেকে আপত্তি তোলা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চলতে থাকলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ তুলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করেছে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমান। এতে আরও বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এম.জি. ফারুক হোসেনসহ অন্যান্য বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App