×

জাতীয়

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

ছবি: এআই

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি মো. আমির হামজা এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে তার বসতবাড়ি ঘেরাওয়ের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের থানাপাড়ায় অবস্থিত এমপি আমির হামজার বাড়ির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় তার বাড়ির সামনে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশত নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি মো. আমির হামজাকে তার আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

আরো পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব নিয়ে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে এমপি আমির হামজার দীর্ঘদিনের টানাপোড়েন চলছে। ধারণা করা হচ্ছে, সেই রাজনৈতিক বিরোধের জেরেই তিনি এই মন্তব্য করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি মো. আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন বলেন, ‘সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও হতে পারে—এমন একটি আশঙ্কার খবর পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App