×

জামায়াত

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা মন্তব্য করে বলেছেন, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই ‘প্রধানমন্ত্রী’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজ আসনের মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

ভাইরাল ভিডিওতে কুষ্টিয়া-৩ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে আমির হামজা বলেন, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”

আরও পড়ুন: আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, “ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।”

এদিকে, এমপি মুফতি মো. আমির হামজার বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং তার চাচা পা কেটে যায়। এই হামলায় এমপি আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া পরবর্তীতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকেও তার বসতবাড়িতে ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরস্থ ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে আমির হামজার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের টানাপোড়েন রয়েছে। এই বিরোধের প্রেক্ষাপটেই সংসদ সদস্য এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App