×

জামায়াত

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন জামায়াত আমির।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

আরও পড়ুন: ‘স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর’

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াত আমির। আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন জেলেরা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন জেলেরা

মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

‘স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর’

হাইকোর্টের রায় ‘স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App