×

খুলনা

নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ এএম

নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

ছবি : প্রতীকী

নড়াইল সদরের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনজন তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনো। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাব।

আরো পড়ুন : ভোলায় এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ৬৫ ছাত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App