×

খুলনা

সেলুন থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে তরুণকে গুলি করে হত্যা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

সেলুন থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে তরুণকে গুলি করে হত্যা

নিহত রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

খুলনায় সেলুনে বসে ছিলেন এক তরুণ। ওই সময় হঠাৎ দুই ব্যক্তি সেলুনের ভেতর ঢুকে তাকে টেনেহিঁচড়ে বাইরে রাস্তায় নিয়ে যান। তারপর গুলি করে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়। নিহত ওই তরুণের নাম রাকিব হোসেন (২২)। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে রাকিব আশিবিঘা এলাকার একটি সেলুনে বসে ছিলেন। এ সময় হঠাৎ দুই ব্যক্তি সেলুনের ভেতর ঢুকে তাকে টেনেহিঁচড়ে বাইরে রাস্তায় নিয়ে যান। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করে তারা। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে পরে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন উজ জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App