×

খুলনা

তেল পাচাররোধে সীমান্তে টহল জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

তেল পাচাররোধে সীমান্তে টহল জোরদার

ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গা সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল ও তল্লাশি কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে কৃত্রিম সংকট তৈরি বা অধিক মুনাফার আশায় তেল মজুত ও পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচারের চেষ্টা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ঢাকা সদর দপ্তরের বিশেষ নির্দেশনা অনুযায়ী, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) তাদের নিয়ন্ত্রণাধীন দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে। পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তপথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App