×

খুলনা

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৩১ পিএম

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : ভোরের কাগজ

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে কয়রা উপজেলা পরিষদে সংসদ সদস্যের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের ন্যায্য দাবি-দাওয়া সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার যশোর অফিস প্রধান সাংবাদিক এম আইয়ুব, কয়রা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও এনটিভির অনলাইন প্রতিনিধি তরিকুল ইসলাম, ক্লাবের নির্বাহী সদস্য ও প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App