×

খুলনা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬”। জেজেএস-এর জলবায়ু পরিবর্তন শিশু ফোরামের আয়োজনে দিনব্যাপী এ মেলায় র‍্যালি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসান।

উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিপিপি ও জেজেএস-এর প্রতিনিধিরা।

মেলায় আটটি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ে তাদের বিভিন্ন পরিকল্পনা ও সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করে।

স্টল পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেজেএস-এর অ্যাডভোকেসি অফিসার তারিক বিন ওয়াহিদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ক্লাইমেট চিলড্রেন ফোরামের সভাপতি তায়েবা আক্তার। এছাড়া বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস এবং সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেজেএস-এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রামস) এম এম চিশ্চী, প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, সিপিপির উপজেলা টিম লিডার মাহাবুবুর রহমান মিন্টু ফকির, ক্লাইমেট চেঞ্জ এডুকেটর হুমায়রা তাসনিম, তানিয়া ইসলামসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. আফতাব-ই-আলমের নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা ২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App