×

খুলনা

দীর্ঘ সময় পর বাগেরহাট ছাত্রদলের কমিটি

সিনিয়র নেতাদের শুভেচ্ছা ও পাশে থাকার আশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:২৪ পিএম

সিনিয়র নেতাদের শুভেচ্ছা ও পাশে থাকার আশ্বাস

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর, পুরো বাগেরহাট জেলা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। জেলার সিনিয়র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ইতিমধ্যে ছাত্রদলের এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে, অনেক নেতা সাক্ষাতও করেছেন।

তারই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার (১৬ মে) সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব সহ জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সমন্বয়ক জননেতা এম এ সালামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় অন্য সদস্যবৃন্দ যথাক্রমে সিনিয়র সহসভাপতি শামিম শিকদার, শেখ মাইদুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মাদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি ও সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন উপস্থিত ছিলেন। 

এর আগে, মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে  ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় বাগেরহাটে ছাত্রদলের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিলো। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠনটি নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিহত

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

বিভ্রান্তি ছড়িয়ে প্রতিশ্রুতি পালনে বাধা দেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রী বিভ্রান্তি ছড়িয়ে প্রতিশ্রুতি পালনে বাধা দেওয়া হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App