×

খুলনা

বাল্যবিবাহ রোধে কুয়াকাটায় ১০০ কিশোরীর প্রশিক্ষণ

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

বাল্যবিবাহ রোধে কুয়াকাটায় ১০০ কিশোরীর প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের জানানো হয়, ২০০ টাকা সঞ্চয়ের বিপরীতে সরকার ৪০০ টাকা প্রণোদনা দেবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে বুধবার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১০০ জন কিশোরী অংশ নেয়।

বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়ার চেয়ারম্যান ফোরকান হোসেন তালুকদার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিরন। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. নেছার উদ্দিন।

এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কিশোরীদের শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে পারলে সমাজে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা কমে আসবে।

প্রশিক্ষণ শেষে যেসব কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণসামগ্রী এবং ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App